ভারতীয় ফোনের সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বাজার বাংলাদেশ

২৪ অক্টোবর, ২০২৪ ১৩:১৯  

বর্তমানে দেশে মোবাইল পেনিট্রেশনের হার ৪২ শতাংশ। ফলে স্মার্টফোন পেনিট্রেশনে পাকিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ। এরেচেয়েও আশঙ্কার বিষয় প্রতিবেশী দেশ ভারতের সেকেন্ড হ্যান্ড ফোনের সবচেয়ে বড় বাজার হয়ে উঠছে মোবাইল ফোন উৎপাদক এই দেশ। এর মাধ্যমে বাড়ছে হুন্ডি। ই-বর্জ্যের শঙ্কাও বাড়াচ্ছে সমান তালে। দেশে বিটিআরসি’র এনইআইআর উদ্যোগ নিয়ে ইঁদুর বিড়াল খেলার কারণেই দেশের মোবাইল ফোন ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম ভেঙ্গে পড়ছে বলে জানিয়েছেন মোবাইলফোন ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজওয়ানুল হক।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। রেজওয়ানুল হক বলেন, বাংলাদেশে ৮ লাখ হলেও পাকিস্তানে মোবাইলফোন ব্যবহৃত হয় ১৬ লাখ।

তিনি জানান, ৫ বছরে দেশে মোবাইল ফোন উৎপাদন নেমে ২ কোটি হয়েছে।

অনুষ্ঠানে বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার, টিআরএনবি সভাপতি সমীর কুমার দে, টিএমজিবি সভাপতি কাউছার উদ্দীন ও আসাদুজ্জামান বক্তব্য রাখেন।